ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষোভ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ জামায়াত প্রার্থী
-
Reporter Name - আপডেট সময় ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১৩৪ বার পড়া হয়েছে
মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষোভ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ জামায়াত প্রার্থী
সুনামগঞ্জ প্রতিনিধি | JTV NEWS BANGLA
২০ জানুয়ারি ২০২৬,৯:১৪ পিএম।
সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির মাওলানা তোফায়েল আহমদকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জোটগত সিদ্ধান্তে আসনটি ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরই জেরে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা আনুমানিক ৩টার দিকে সুনামগঞ্জ জেলা শহরের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মাওলানা তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একই সময় জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহকেও কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে তারা তোফায়েল আহমদকে প্রার্থী ধরে মাঠে কাজ করে আসছিলেন। হঠাৎ নির্বাচনের মুখে এসে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত তাদের জন্য চরম হতাশার। তারা দাবি করেন, তোফায়েল আহমদ এলাকায় পরিচিত ও জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জোটগত সমঝোতার নামে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরেই তোফায়েল আহমদের পক্ষে সংগঠনিক কার্যক্রম ও প্রচারণা চালিয়ে আসছিলেন নেতাকর্মীরা। মনোনয়ন প্রত্যাহারের খবরে তাহিরপুর উপজেলা থেকে আসা কয়েকজন নেতাকর্মী দুপুরেই জেলা শহরের দলীয় কার্যালয়ে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তারা কার্যালয়ের বাইরে থেকে তালা লাগিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পর্যায়ের সিনিয়র নেতারা বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন।
এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন,
“আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আলোচনা ছিল। কিন্তু তারা জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন প্রায় নিশ্চিত ছিল। তবে আজ সকালে জোটগত চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত মানতে হবে, তবে কর্মীদের আবেগের প্রতিও আমাদের সম্মান রয়েছে।”
এদিকে সুনামগঞ্জ-১ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কামরুজ্জামান কামরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















