ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে : শফিক রেহমান জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ০৯:৩৬ এএম।   দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েই সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি প্রকৃত শোক জানাতে হবে। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল সাহস ও দেশপ্রেম, আর দেশের জন্য তার আত্মত্যাগ অনন্য। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিক রেহমান বলেন, যে করেই হোক ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন, ওই নির্বাচন হবে একটি আনন্দমুখর ও উৎসবের দিন। আমিও তা-ই চাই। তবে সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, আজকের এই শোকসভাকে অর্থবহ করতে হলে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার কারণে গোটা জাতির আশা—নির্বাচন—বানচাল হতে দেওয়া যাবে না। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তরুণ সমাজের উদ্দেশে শফিক রেহমান বলেন, যারা আগামী নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, তাদের তিনি অনুধাবন ও চিন্তাভাবনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। ভোটের সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে ইরান, ভেনেজুয়েলা, বলিভিয়া ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশে রাজনৈতিক আন্দোলন চলছে। এসব দেশের অভিজ্ঞতা ও ক্ষমতা হস্তান্তরের বিষয়গুলো লক্ষ্য করার মতো। এ সময় তিনি বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও মানবিক করার আহ্বান জানিয়ে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানান। নাগরিক শোকসভায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে শোকসভা শেষ হয়।   জেটিভি নিউজ বাংলা / আর/জেড/জ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে

আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬