ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
খালেদা জিয়ার নেতৃত্বে সুরক্ষিত ছিল দেশের সার্বভৌমত্ব: রিজভী
-
Reporter Name - আপডেট সময় ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- ১৬৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার নেতৃত্বে সুরক্ষিত ছিল দেশের সার্বভৌমত্ব: রিজভী
জেটিভি নিউজ বাংলা
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ০৭:০৬ পিএম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “একজন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। তিনি দেশবিরোধী কোনও চুক্তিতে সই করেননি, তাই তাকে কারান্তরীণ করে মৃত্যুর কাছে ঠেলে দেওয়া হয়েছে।”
শুক্রবার রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম আয়োজিত করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ভারতের ঝাড়খণ্ড থেকে আসা আদানি পাওয়ারের বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের মতো অসম ও দেশবিরোধী চুক্তি খালেদা জিয়ার সময় সম্ভব হতো না। এ কারণেই তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে।”
রিজভী অভিযোগ করেন, “বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লা সংরক্ষিত আছে, সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো ষড়যন্ত্র চালাচ্ছে।”
আয়োজকরা জানান, প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের বিরল আলোকচিত্র দেখানো হয়েছে। এটি আগামী দুই দিন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন, দৈনিক করোতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালুসহ বিএনপির স্থানীয় নেতারা।
jtvnewsbangla.tv
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















