ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ভোটের আগে সহিংসতা: অপারেশন ডেভিল হান্ট চললেও থামছে না রাজনৈতিক হত্যাকাণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ভোটের আগে সহিংসতা: অপারেশন ডেভিল হান্ট চললেও থামছে না রাজনৈতিক হত্যাকাণ্ড জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক  ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি ১১:১৪ এএম।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারাদেশে একযোগে চলছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। তবে এত বড় অভিযানের পরও হত্যাকাণ্ড কমছে না, বিশেষ করে রাজনৈতিক হত্যাকাণ্ডে উদ্বেগ বাড়ছে। সামনে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, যার অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট। গত বছরের ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। প্রথম ধাপে এই অভিযানে ১২ হাজার ২২০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৫০টি আগ্নেয়াস্ত্র ও ১৮৮টি দেশীয় অস্ত্র। নির্বাচনি তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার পর শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত ১৮ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে থানা থেকে লুট হওয়া অস্ত্রও রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী ও পেশাদার অপরাধীরা। তবে এরপরও রাজনৈতিক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। গত ১৭ নভেম্বর রাজধানীর মিরপুরে বিএনপি নেতা গোলাম কিবরিয়া গুলিতে নিহত হন। এরপর ১২ ডিসেম্বর বিজয়নগরে প্রকাশ্যে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই কায়দায় চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম সিকদার এবং সর্বশেষ ৭ জানুয়ারি তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির নিহত হন। এছাড়া ৮ জানুয়ারি গাজীপুরে এক এনসিপি নেতাকে গুলি করা হলেও তিনি প্রাণে বেঁচে যান। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রতিদিন গড়ে ১১ জন খুন হয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায়, গত বছর রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১০২ জন। অপরদিকে, পুলিশ সদর দফতরের তথ্যমতে, গত বছর সারা দেশে ৩ হাজার ৭৮৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫৩টি বেশি। পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঝুঁকি বিবেচনায় অনেককে গানম্যান দেওয়া হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে সব ইউনিটকে এলার্ট রাখা হয়েছে।     জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ভোটের আগে সহিংসতা: অপারেশন ডেভিল হান্ট চললেও থামছে না রাজনৈতিক হত্যাকাণ্ড

আপডেট সময় ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬