ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাইলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
-
Reporter Name - আপডেট সময় ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ১৬৬ বার পড়া হয়েছে
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাইলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৭:৩০ পিএম।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন,
“আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির বাস্তবতায় আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।”
এ সময় তিনি উপস্থিত নাগরিকদের কাছে জানতে চান, তারা তার ক্ষমা গ্রহণ করছেন কি না। জবাবে উপস্থিত ব্যক্তিরা সমস্বরে ‘না’ ধ্বনি দেন। এর প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন,
“যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। কিন্তু ক্ষমা না করার একটি নেতিবাচক সংস্কৃতি গড়ে উঠছে।”
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছোট রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী বাস্তবতা অত্যন্ত কঠিন। বড় রাজনৈতিক জোটে যুক্ত না হলে টিকে থাকা প্রায় অসম্ভব। তবে এ সিদ্ধান্তের দায় ৬০ শতাংশ নিজেদের বলে স্বীকার করেন তিনি।
তিনি বলেন,
“আমরা সাধারণ জনগণকে দোষারোপ করব না। এই সিদ্ধান্তের দায় আমাদেরই।”
আলোচনা সভায় সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন—কেন এবি পার্টি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। জবাবে মঞ্জু বলেন, একটি ছোট দল হিসেবে ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী ব্যবস্থাপনা এককভাবে পরিচালনা করার সক্ষমতা এবি পার্টির ছিল না।
দলের নেতাকর্মীদের হতাশার কথা তুলে ধরে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপমান ও বিদ্রূপের শিকার হতে হচ্ছে তাদের। অনেকেই কটাক্ষ করে বলেন, “সবাই মিলেও কি ১০০ ভোট পাবে?”
স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া তাসনিম জারার উদাহরণ টেনে মঞ্জু বলেন,
“সবার ক্ষেত্রে এমন সুযোগ থাকে না। তার একটি শক্তিশালী মিডিয়া ব্যাকগ্রাউন্ড ছিল। তারপরও তিনি এক শতাংশ সমর্থন নিশ্চিত করতে পারেননি।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোটে যুক্ত হয়। বর্তমানে জোটের শরিক দলের সংখ্যা ১১টি।
আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















