ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নিরাপত্তা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিরাপত্তা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল চুয়াডাঙ্গা প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা,ফাইল ছবি ।  ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২:১৭ পিএম     চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সোমবার (১২ জানুয়ারি) রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যান। পরে তাকে অমানুষিক ও নিষ্ঠুর নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এমন ঘটনা দেশের জন্য কোনোভাবেই শুভ নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কোনো অপরাধের বিচার অবশ্যই আদালতের মাধ্যমে হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনায় সেনাপ্রধানের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নিরাপত্তা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬