ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
-
মোঃ ফজলুর রহমান বাবুল - আপডেট সময় ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ১২৭ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
সিলেট প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০: ০৩ এএম।
জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না—বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সোমবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারির আগে দেশে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। জাতীয় পত্রিকাগুলোতে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর শাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে চতুর্মুখী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) কার্যালয়ের সামনে জড়ো হন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’,
‘শাকসু দিতে হবে ২০ তারিখে’,
‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,
‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’,
‘উই ওয়ান্ট শাকসু, শাকসু নিয়ে টালবাহানা মানি না মানব না’।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদলের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার। তিনি বলেন,
“সব বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে শাকসু নির্বাচন পেছায়, তাহলে আমরা ধরে নেবো—তারা শিক্ষার্থী বান্ধব প্রশাসন নয়।”
এসময় ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন,
“শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই টালবাহানা চলছে। ভিসি স্যার প্রথমে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের কথা বলেছিলেন। পরে তা পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়। আন্দোলনের মুখে পরে জানুয়ারির ২০ তারিখ নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত আসে।”
তিনি আরও বলেন,
“সেদিন একজন নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেছিলেন—মেরে ফেললেও ২০ তারিখে শাকসু নির্বাচন হবে। জাতীয় নির্বাচন কোনো বাধা হবে না বলেও জানানো হয়েছিল। অথচ এখন হঠাৎ করে সারা দেশে সব ধরনের নির্বাচন বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন,
“আমরা ২০ জানুয়ারিতেই শাকসু নির্বাচন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















