ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য: সাইফুল হক
-
Reporter Name - আপডেট সময় ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ১২৯ বার পড়া হয়েছে
স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য: সাইফুল হক
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০:৩৪ এএম।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী সাইফুল হক বলেছেন, দেশের স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে জনগণকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি একটি সাহসী আন্দোলনের প্রতীক।”
মাজার জিয়ারত শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারও জিয়ারত করেন তিনি।
এ সময় বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মীসহ ঢাকা-১২ আসনের বিভিন্ন স্তরের সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাইফুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও, শেরে বাংলা নগর, হাতিরঝিলসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির নেতারা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















