ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
এনসিপিতে ভাঙন: বাগেরহাট সদরে ১২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
-
Reporter Name - আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ১৪৬ বার পড়া হয়েছে
এনসিপিতে ভাঙন: বাগেরহাট সদরে ১২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
জেটিভি নিউজ বাংলা, বাগেরহাট প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৪:১০ পিএম।
বাগেরহাট সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সংকট প্রকাশ্যে এসেছে। দলের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ তুলে সদর উপজেলার ১২ জন নেতাকর্মী একযোগে দল থেকে পদত্যাগ করেছেন।
রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ আলী হোসেন, প্রধান সমন্বয়কারী, বাগেরহাট সদর উপজেলা এবং কাজী মাহফুজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী, সদর উপজেলা। বাকি ১০ জন এনসিপির সদস্য। তবে সংবাদ সম্মেলনের সময় পদত্যাগকারী ১২ জনের মধ্যে ছয়জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, এনসিপির ভেতরে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চলমান থাকায় তারা দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তারা আরও জানান, পদত্যাগের পর আপাতত কোনো রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নেননি। ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে সময়মতো জানানো হবে।
এ বিষয়ে এনসিপির জেলা কিংবা উপজেলা পর্যায়ের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















