ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে আইআরজিসির কঠোর হুঁশিয়ারি, ‘রেডলাইন’ ঘোষণা
-
Reporter Name - আপডেট সময় ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- ১৪৬ বার পড়া হয়েছে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে আইআরজিসির কঠোর হুঁশিয়ারি, ‘রেডলাইন’ ঘোষণা
জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক
১০ জানুয়ারি, ২০২৬ ইংরেজি, ১০২৫ পিএম।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রভাবশালী বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। জাতীয় নিরাপত্তাকে ‘রেডলাইন’ ঘোষণা করে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছে বাহিনীটি।
শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাবাহিনীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। কোনোভাবেই এই সীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে নতুন করে হুঁশিয়ারি দেওয়ার পরই এই সতর্ক অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সাহসী জনগণের পাশে’ রয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হলেও দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। বর্তমানে বিক্ষোভকারীরা সরাসরি ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। তবে ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ‘দাঙ্গা’ উসকে দিচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে একটি পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার জন্য ‘দাঙ্গাকারীদের’ দায়ী করা হয়েছে। একই সঙ্গে শিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এ পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ এখনো ব্যাপকভাবে বন্ধ রাখা হয়েছে।
পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানান, তার এলাকায় বিপ্লবী গার্ডস মোতায়েন করা হয়েছে এবং তারা গুলি চালাচ্ছে। নিরাপত্তার কারণে তিনি পরিচয় প্রকাশে অনিচ্ছা জানান।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আরেক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনস্থ নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনসম্পত্তি রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে।
এদিকে, বিদেশে অবস্থানরত ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শুধু রাস্তায় নামাই নয়, শহরের কেন্দ্রগুলো দখল করে ধরে রাখার প্রস্তুতিও নিতে হবে। পাশাপাশি তিনি পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘটের আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্রও কঠোর জবাব দেবে। তিনি বলেন, “তোমরা যদি গুলি চালাও, আমরাও গুলি চালাব।”
সূত্র, রয়টার্স / জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















