ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আইকিউ সূচকে শীর্ষস্থান ধরে রাখল জাপান, পিছিয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

আইকিউ সূচকে শীর্ষস্থান ধরে রাখল জাপান, পিছিয়ে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা ১০ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৮:৩৬ পিএম বিশ্বের বুদ্ধিমান জাতির তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে জাপান। মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গড় ১০৬ দশমিক ৪৮ আইকিউ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে দেশটি। অন্যদিকে একই তালিকায় বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে। ৭৪ দশমিক ৩৩ গড় আইকিউ স্কোর নিয়ে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে এই আইকিউ র‍্যাঙ্কিং তালিকা প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আইকিউ বা বুদ্ধিমাত্রা মানুষের যুক্তি বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতাকে নির্দেশ করে। সাধারণভাবে ৮৫ থেকে ১১৫ আইকিউ স্কোরকে স্বাভাবিক ধরা হয়। আর ১৬০-এর বেশি স্কোরধারীদের ‘জিনিয়াস’ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবেদনে আরও দেখা যায়, আইকিউ তালিকার শীর্ষ ছয়টি স্থানই দখল করেছে এশিয়ার দেশগুলো। জাপানের পর দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান (১০৬.৪৭)। তৃতীয় স্থানে সিঙ্গাপুর (১০৫.৮৯)। এরপর যথাক্রমে হংকং, চীন ও দক্ষিণ কোরিয়া রয়েছে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে। পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কেউই শীর্ষ ১০–এ জায়গা করতে পারেনি। যুক্তরাষ্ট্র রয়েছে ২৯তম অবস্থানে। যুক্তরাজ্যও প্রথম দশের বাইরে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশগুলো। ভারতের অবস্থান ১৪৩তম (৭৬.৭৪), পাকিস্তান ১২০তম (৮০)। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও ৮২ আইকিউ স্কোর নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে, তাদের অবস্থান ১০৩তম। এছাড়া মিয়ানমার (৯১.১৮), থাইল্যান্ড (৮৮.৮৭) এবং শ্রীলঙ্কা (৮৮.৬২) আইকিউ সূচকে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে নেপাল। দেশটির গড় আইকিউ মাত্র ৪২ দশমিক ৯৯। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি দেশের শিক্ষা ব্যবস্থা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন মানুষের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আইকিউ সূচকে শীর্ষস্থান ধরে রাখল জাপান, পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬