ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ বিএনপি মহাসচিবের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ বিএনপি মহাসচিবের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা ০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ০৮:১২ পিএম। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দেশবিরোধী চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। নৈরাজ্য সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।” তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করার অপচেষ্টা চালাবে।” শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত সকল দুস্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে বাড়ি ফেরার পথে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।   জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ বিএনপি মহাসচিবের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬