ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জেলা সফরে তারেক রহমান, ১১ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জেলা সফরে তারেক রহমান, ১১ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা/ফাইল ছবি  ০৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৬:৫৯ পিএম। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার বাইরে জেলা সফরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি (রবিবার) তিনি নিজের জন্মভূমি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এ সফরের শুরুতেই তিনি টাঙ্গাইল যাবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইল পৌঁছাবেন। সেখানে তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাব। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।” তারেক রহমানের এই সফরকে ঘিরে টাঙ্গাইল জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।   জেটিভি নিউজ বাংলা, রাজনীতি

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জেলা সফরে তারেক রহমান, ১১ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন

আপডেট সময় ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬