ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
আশুলিয়ায় নাশকতার অর্থ যোগানদাতা যুবলীগ নেতা ‘ইন্টারনেট মিলন’ গ্রেপ্তার
-
Reporter Name - আপডেট সময় ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ১১৬ বার পড়া হয়েছে
আশুলিয়ায় নাশকতার অর্থ যোগানদাতা যুবলীগ নেতা ‘ইন্টারনেট মিলন’ গ্রেপ্তার
জেটিভি নিউজ বাংলা,
সাদ্দাম হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধি
৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৬:১৭ পিএম।
আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইন্টারনেট মিলন মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার বাসিন্দা এবং শাহজাহান মোল্লার ছেলে।
পুলিশ আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সঙ্গে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
তদন্তে উঠে এসেছে, আশুলিয়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড—মশাল মিছিল, অগ্নিসংযোগ ও সহিংস কর্মসূচি বাস্তবায়নে নিয়মিত অর্থ যোগান দিতেন ইন্টারনেট মিলন মোল্লা।
তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























