ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তারেক রহমানের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক খালেদা জিয়ার মৃত্যুতে সান্ত্বনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

তারেক রহমানের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক খালেদা জিয়ার মৃত্যুতে সান্ত্বনা, নির্বাচনসহ রাজনীতি নিয়ে আলোচনা জেটিভি নিউজ বাংলা, ডেস্ক ল ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৪:৪৮ পিএম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা। বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান গণসংহতি আন্দোলনের নেতারা। তারা শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়াত নেত্রীর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। এ সময় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, চলমান গণতান্ত্রিক সংকট, রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংলাপ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তারেক রহমানের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক খালেদা জিয়ার মৃত্যুতে সান্ত্বনা

আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬