ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান: কাউন্সিল নাকি স্থায়ী কমিটির সিদ্ধান্ত?

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান: কাউন্সিল নাকি স্থায়ী কমিটির সিদ্ধান্ত?
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক, ছবি সংগৃহীত  ০২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৪:২৯ পিএম   বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। তিনদিনের শোককাল শেষ করে দেশ যখন নতুন বছরে প্রবেশ করেছে, ঠিক তখনই সামনে জাতীয় নির্বাচন—সব মিলিয়ে বিএনপির নেতৃত্ব প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। গঠনতন্ত্রে কোনও বাধা না থাকায় স্থায়ী কমিটির রেজ্যুলেশনের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব—এমন মতও দিয়েছেন তারা। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমান আপাতত পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী নন। তিনি এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই কাজ চালিয়ে যেতে চান। বিশেষ করে মায়ের মৃত্যুজনিত শোক এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি আরও কিছুদিন অপেক্ষা করার পক্ষে মত দিয়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির সদস্যদের মতামত শোনার পর তারেক রহমান নিজেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকর না করার পরামর্শ দেন। পাশাপাশি, সরাসরি তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য জানান, অধিকাংশ নেতা তারেক রহমানকে চেয়ারম্যান করে রেজ্যুলেশন পাসের পক্ষে থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এখন তা স্থগিত রাখতে বলেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন—এমন বিধান থাকায় স্থায়ী কমিটির সিদ্ধান্তেই চেয়ারম্যান ঘোষণা সম্ভব বলে মনে করছেন অনেকে। তবে শেষ পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত আসবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। এদিকে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হবেন—তা দলীয় সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে। Jtvnewsbangla.tv

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান: কাউন্সিল নাকি স্থায়ী কমিটির সিদ্ধান্ত?

আপডেট সময় ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬