ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির কার্যালয়ে শোক বই খোলা
-
Reporter Name - আপডেট সময় ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ১৩৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির কার্যালয়ে শোক বই খোলা
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৫:৪৭ পিএম।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শোক বইয়ে সই কার্যক্রম শুরু হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম দিনেই বিভিন্ন দেশের কূটনীতিকরা শোক জানাতে শোক বইয়ে সই করেন। এদের মধ্যে প্রথম সই করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোক বইয়ে সই করার কার্যক্রম আরও দুই দিন চলবে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বইয়ে সই করা যাবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ আন্তর্জাতিক মহল তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
বিএনপির এই শোক কর্মসূচির মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















