ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
খালেদা জিয়ার মৃত্যুতে তিন আসনের নির্বাচন স্থগিত হবে কি? কী বলছে আইন
-
Reporter Name - আপডেট সময় ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ১৮৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে তিন আসনের নির্বাচন স্থগিত হবে কি? কী বলছে আইন
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা,ফাইল ছবি
৩০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১২:৪০ পিএম।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না–ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এমন এক সময়ে তাঁর মৃত্যু হলো, যখন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। দিনাজপুর-৩ (সদর), ফেনী-১ ও বগুড়া-৭ (গাবতলী)—এই তিনটি আসন থেকে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এসব আসনের নির্বাচন স্থগিত হবে কি না—এ নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও প্রশ্ন।
নির্বাচন আইন কী বলছে
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করে মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করার বিধান রয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, ওই ক্ষেত্রে নির্বাচন নতুন করে আয়োজন করতে হবে, তবে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া আদেশের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হলে, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে তা স্থগিত বা মুলতবি করে নতুন তারিখ ঘোষণা করা যেতে পারে।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,
“আইনে বলা আছে—বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফশিল বাতিল হবে। কিন্তু খালেদা জিয়া এখনও বৈধ প্রার্থী হননি। তাই তাঁর মৃত্যুতে এই তফশিলের ওপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া বিএনপি আগে থেকেই বিকল্প প্রার্থী রেখেছে। ফলে নির্বাচন নিয়ে কোনো জটিলতা হবে না বলেই আমি মনে করি।”
বিকল্প প্রার্থী চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি সংশ্লিষ্ট তিনটি আসনেই বিকল্প প্রার্থী মনোনীত করেছে।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু।
অন্যদিকে বগুড়া-৭ (গাবতলী) আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
একটি যুগের অবসান
রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ সময় ধরে গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে এক দৃঢ় কণ্ঠস্বর।
খালেদা জিয়ার প্রয়াণ শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। তাঁর অনুপস্থিতিতে রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্ব।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















