ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নির্বাচন না করার ঘোষণা
-
Reporter Name - আপডেট সময় ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ১৮৭ বার পড়া হয়েছে
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নির্বাচন না করার ঘোষণা
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক :
২৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৯:৩৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সামান্তা শারমিন বলেন, মধ্যমপন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত একটি দলে মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য। মাত্র ১০ মাসের পথচলায় এনসিপির সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলে দলের ভেতরে ‘ইনার পার্টি স্ট্রাগল’ একটি অবশ্যম্ভাবী বাস্তবতা হিসেবে সামনে এসেছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল, বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে দলের ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। এই বিষয়ে তিনি নিজের ভিন্নমত প্রকাশ করেছেন। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতেই অবস্থান নিয়েছে এবং কোনটি সঠিক, তা সময়ই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।
সামান্তা শারমিন আরও বলেন, যেহেতু তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করেন না এবং একই সঙ্গে এই মুহূর্তে দল থেকেও আপাতত পদত্যাগ করছেন না, তাই এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণেই তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি উল্লেখ করেন, পার্টির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়। ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে সামান্তা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের বিষয়ে এনসিপির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়। এর ফলাফলের সঙ্গে দলের ভবিষ্যৎ রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। একই সঙ্গে এই সিদ্ধান্তের পরিণতির সঙ্গে এনসিপির ভেতরে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎও নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি তার অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করবেন বলে জানান।
শেষে তিনি লেখেন, “সময়ই এর চূড়ান্ত মূল্যায়ন করবে। আল্লাহ ভালো জানেন।”
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















