ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা বৃহত্তর ঐক্যের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শুরুতে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশে এখনও আধিপত্যবাদী শক্তি সক্রিয় রয়েছে, যারা নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া ব্যাহত করতে চায়। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও গণঅভ্যুত্থান-পরবর্তী অগ্রযাত্রা রক্ষায় বৃহত্তর ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে। এনসিপির আহ্বায়ক জানান, জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির সমঝোতা কেবল নির্বাচনি পর্যায়ের। জোটে যোগ দিলেও সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দলের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দলে থাকা বা না থাকার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি

আপডেট সময় ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫