ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার, মূল আসামিরা পলাতক
-
Reporter Name - আপডেট সময় ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ১১৪ বার পড়া হয়েছে
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার, মূল আসামিরা পলাতক
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২:১৬ পিএম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই সহযোগীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ডিএমপি—হাদির হত্যাকারীরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং মোটরসাইকেলচালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাদের গ্রেফতারে তাৎক্ষণিকভাবে সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
১১ জন গ্রেফতার, বিপুল আলামত উদ্ধার
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, হাদিকে বহনকারী অটোরিকশা এবং ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক।
যেভাবে সীমান্ত পেরোয় হত্যাকারীরা
ডিএমপি জানায়, তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারদের জবানবন্দি অনুযায়ী—ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজার হয়ে মানিকগঞ্জের কালামপুর যান। সেখান থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। চিহ্নিত হওয়ার আগেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।
হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের গ্রহণ করে। সীমান্ত পার করানোর পর ভারতের মেঘালয়ের পুত্তির কাছে হস্তান্তর করা হয়। পরে ট্যাক্সিচালক সামীর মাধ্যমে তারা মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছায়।
ভারতে দুই সহযোগী গ্রেফতার
অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানা গেছে, পুত্তি ও সামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি ধারণা করছে, আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে।
এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।
৭–১০ দিনের মধ্যে চার্জশিট
ডিএমপি জানায়, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
হত্যাকাণ্ডের পেছনে কারা
হত্যার নেপথ্য কারণ সম্পর্কে ডিএমপি জানায়, মূল আসামিদের গ্রেফতার করা গেলে প্রকৃত পরিকল্পনাকারীদের পরিচয় আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—৫ আগস্টের পর রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি পক্ষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হয়নি।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং এতে একাধিক ব্যক্তি জড়িত।
আসামি ফেরাতে উদ্যোগ
ডিএমপি জানায়, বাংলাদেশ ও ভারতের বন্দিবিনিময় চুক্তির আওতায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় চ্যানেলে আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দিনে-দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























