ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
তারেক-জাইমা রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন
-
Reporter Name - আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ১৪৯ বার পড়া হয়েছে
**তারেক-জাইমা রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৫:০৮ পিএম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান গুলশান এলাকায় ভোটার হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুসারে তাদের ভোটার হওয়ার নথি রোববার কমিশনে উপস্থাপন করা হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন। আজকেই হয়তো তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে। তবে তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন। তাই আগামীকাল তাঁদের ভোটার হওয়ার নথি কমিশনে উপস্থাপন করা হবে।"
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরও এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথমে জাইমা রহমান এবং পরে তারেক রহমান ভোটার নিবন্ধন ও এনআইডি প্রক্রিয়া সম্পন্ন করেন।
নিবন্ধন ও এনআইডি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভোটার হিসেবে কার্যকর হওয়ার জন্য কমিশনের চূড়ান্ত অনুমোদন আবশ্যক।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















