ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
-
Reporter Name - আপডেট সময় ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
২৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১: ২৬ মিনিট
বড়দিন উপলক্ষে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।”
তিনি বলেন, যিশু খ্রিষ্ট মানুষকে ভালোবাসতে এবং সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাই মানবসভ্যতাকে শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে।
তারেক রহমান আরও বলেন, “হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার ও নির্মমতা প্রতিরোধে আমাদের সবাইকে শপথ নিতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।”
বিশ্বব্যাপী নানা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর মানুষ জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত নানা সমস্যায় জর্জরিত। এ ধরনের পরিস্থিতিতে মহামানবদের জীবনদর্শন যথাযথভাবে উপলব্ধি করলেই মানবজীবনে ন্যায়নীতি, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারি মহান যিশু খ্রিষ্ট বড়দিনে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে এসেছিলেন।”
তিনি আরও বলেন, সব ধর্মের মূল শিক্ষা মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করতে হবে।
শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড়দিন উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















