ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আরো সাত শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আরো সাত শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা ২৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি ৩:১৬ পিএম জাতীয় নির্বাচনে জোটগত অংশগ্রহণের কৌশলের অংশ হিসেবে আরও সাতটি শরিক রাজনৈতিক দলের জন্য সংসদীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব আসনে দলটি নিজস্ব কোনো প্রার্থী মনোনয়ন দেবে না; বরং শরিক প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপি জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে চায়। সে উদ্দেশ্য বাস্তবায়নে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে কিছু আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১২ আসনে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রার্থী হবেন পটুয়াখালী-৩ আসনে। এ ছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। যশোর-৫ আসনে প্রার্থী হবেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ আসনে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থী হবেন। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এসব আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে শরিক প্রার্থীদের পক্ষে কাজ করবে। কোনো ধরনের বিভ্রান্তি বা বিদ্রোহী প্রার্থিতার সুযোগ থাকবে না। দলীয় সূত্র জানিয়েছে, জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে ভবিষ্যতে আরও দফা আলোচনা হতে পারে। এর আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছিল।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আরো সাত শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিএনপি

আপডেট সময় ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫