ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কঠিন সময়ে ছোট ছোট আনন্দই মানসিক শক্তির উৎস, জানালেন বিশ্বের ২১ খ্যাতিমান ব্যক্তি বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া   জেটিভি নিউজ বাংলা, ডেস্ক, ২২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১২:০২ পিএম।    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাঁর সঙ্গে ছিলেন সমর্থক ও শুভানুধ্যায়ীরা। ফরম সংগ্রহের মাধ্যমে ঢাকা-১০ আসনে তাঁর নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এরপর থেকেই তাঁদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া, অথবা গণঅধিকার পরিষদের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর তিনি জানান, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন। এদিকে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

কঠিন সময়ে ছোট ছোট আনন্দই মানসিক শক্তির উৎস, জানালেন বিশ্বের ২১ খ্যাতিমান ব্যক্তি

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট সময় ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫