ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মামলা, ৯ জন গ্রেপ্তার—আজ সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট সময় ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ১১৭ বার পড়া হয়েছে
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা
মামলা, ৯ জন গ্রেপ্তার—আজ সংবাদ সম্মেলন
জেটিভি নিউজ বাংলা
ডেস্ক রিপোর্ট | ঢাকা,২২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:৫৩এএম
জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রথম আলো, ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠন—ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জনের মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—
মো. কাসেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাঈম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।
এদিকে, রোববার রাত ১২টার পর প্রথম আলো কার্যালয়ের হেড অব সিকিউরিটি, অবসরপ্রাপ্ত মেজর মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কার্যালয়ের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাটি ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















