ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি লালমনিরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন। এ সময় তিনি প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। ঘটনাটি নজরে এলে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করে বিজিবি এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ২টা ৩০ মিনিটে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন উপস্থিত ছিলেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে অংশ নেন। বৈঠক সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যের অনুপ্রবেশের ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি না চালিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানান, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য দাবি করেন— কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ আটক বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

আপডেট সময় ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫