ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
তফসিল ঘোষণার পর দেশজুড়ে উত্তাপ
-
Reporter Name - আপডেট সময় ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ১৬২ বার পড়া হয়েছে
তফসিল ঘোষণার পর দেশজুড়ে উত্তাপ
সহিংসতায় উদ্বেগ, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা
জেটিভি নিউজ বাংলা
স্টাফ রিপোর্টার | ঢাকা,২১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি ১০:২০ এএম ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি মিছিল, সহিংস সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনি পরিবেশ। ক্রমবর্ধমান সহিংসতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, নির্বাচনি তফসিল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের জন্য নতুন নয়। তবে এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উদ্বেগজনক। তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পাশাপাশি কয়েকটি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানও হামলার শিকার হয়।
এর বাইরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় নৃশংস সহিংসতার ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। লক্ষ্মীপুরে একটি শিশু হত্যার ঘটনা এবং ময়মনসিংহে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
লক্ষ্মীপুরের ঘটনায় পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—সে বিষয়ে একাধিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. মো. তৌহিদুল হক বলেন,
“হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে সহিংসতা ও হত্যাকাণ্ড নির্বাচনকালীন স্থিতিশীলতার জন্য বড় হুমকি।”
তিনি আরও বলেন,
“পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সেজন্য আইনের কঠোর প্রয়োগ জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা অপরাধীদের আরও সক্রিয় করে তুলতে পারে।”
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে প্রায় দুই শতাধিক টহল দল মাঠে কাজ করছে এবং সহিংসতা ও নাশকতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচনকে সামনে রেখে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গত ১৫ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুরক্ষার বিষয়েও পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন,
“আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। ইতোমধ্যে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়—সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করবো।”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে—এই আস্থা মানুষের মধ্যে তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















