ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর করবের পাশেই শেষ সমাধি হলো, বিদ্রোহী নেতা ওসমান হাদীর
-
Reporter Name - আপডেট সময় ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১৮৩ বার পড়া হয়েছে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর করবের পাশেই শেষ সমাধি হলো,বিদ্রোহী নেতা ওসমান হাদীর।
জেটিভি নিউজ বাংলা, স্পেশাল ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি ৪:৪৬ পিএম।
জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দাফনকে কেন্দ্র করে কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ মোড় থেকে সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়া বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,
“ওসমান হাদি যে স্বপ্ন ও আদর্শ রেখে গেছেন, তা শুধু আমরা নয়—এই দেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে বহন করবে। তার মানবিকতা, মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।”
জানাজার আগে আবেগঘন কণ্ঠে হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক তার হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন,
“দিবালোকের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে যদি অপরাধীরা পার পেয়ে যায়, তাহলে তা জাতির জন্য চরম লজ্জার। আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই—আমার ভাইয়ের হত্যার বিচার এই বাংলার মাটিতেই প্রকাশ্যে হোক।”
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,
“যারা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। তিনি আজ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছেন। আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তার স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দেশবাসীকে দেন।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
দেশজুড়ে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝেও ওসমান হাদির নাম উচ্চারিত হচ্ছে সাহস, প্রতিবাদ ও মানবিকতার প্রতীক হিসেবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















