ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে ক্ষোভ, নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে ক্ষোভ, নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি

  জেটিভি নিউজ বাংলা স্টাফ রিপোর্টার | ঢাকা     ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এ প্রেক্ষাপটে চলমান সহিংস ও ন্যাক্কারজনক হামলার ঘটনাগুলোকে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” মির্জা ফখরুল আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে মধ্যরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারসহ কয়েকটি পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। এতে কর্মরত সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তিনি অভিযোগ করেন, “সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব নুরুল কবিরের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও আক্রমণ হয়েছে। আমরা এসব ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই।” বিএনপি মহাসচিব বলেন, এসব ঘটনা প্রমাণ করে একটি চিহ্নিত পুরোনো অপশক্তি পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে। “অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে,”—বলেন তিনি। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “সরকারের নাকের ডগায় এসব তৎপরতা চললেও জনগণ মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। এর ফলে দেশ-বিদেশে সরকারের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।” শেষে তিনি বলেন, “শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই—এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে ধ্বংস হতে দেওয়া হবে না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে ক্ষোভ, নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি

আপডেট সময় ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫