ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কঠিন সময়ে ছোট ছোট আনন্দই মানসিক শক্তির উৎস, জানালেন বিশ্বের ২১ খ্যাতিমান ব্যক্তি বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫   নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখার সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা দেখার প্রয়োজন নেই। তাদের দেখামাত্রই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ প্রধান কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রায় আধাঘণ্টা ঘিরে রেখে বিক্ষোভ করেন। এ সময় তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল আসামিকে দ্রুত গ্রেফতারসহ সাত দফা দাবি উত্থাপন করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকায় এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মামলা না থাকার অজুহাতে তাদের গ্রেফতার করছে না। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘মামলা আছে কিনা তা দেখার দরকার নেই। আওয়ামী সন্ত্রাসীদের দেখার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে।’ বিক্ষোভকারীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার মূল আসামিকে গ্রেফতার, ওসমান পরিবার ও তাদের দোসরদের আইনের আওতায় আনা, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে হত্যা মামলা বাণিজ্য বন্ধ, আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধ, সন্ত্রাসী গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সীমান্ত হত্যা বন্ধ। দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং প্রধান আসামির এক সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে মূল আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলু নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি কৃষি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানের অংশ ছিল এবং কৃষকদের সমস্যার বিষয়টি তুলে ধরতেই তিনি সে প্রসঙ্গে কথা বলেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেএমইএ প্রধান কার্যালয়ে জেলা পুলিশ ও শিল্প পুলিশের জন্য ছয়টি মিনি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বের হলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে তাদের দাবি তুলে ধরেন। পরিস্থিতি শান্ত রাখতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পরে বিক্ষোভ শান্ত হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।  

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

কঠিন সময়ে ছোট ছোট আনন্দই মানসিক শক্তির উৎস, জানালেন বিশ্বের ২১ খ্যাতিমান ব্যক্তি

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫