ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাম্প্রতিক সময়ে দেশে হঠাৎ করে ঠান্ডা-জ্বরের প্রকোপ বেড়ে গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন গ্রামের দখল যুদ্ধ: লক্ষ্মীপুরে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর সম্ভাব্য আলোচনার নতুন আভাস পাওয়া যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে টানা পতনে পোশাক রপ্তানি, কর্মসংস্থানে শঙ্কার মেঘ কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি

সাংবাদিকদের কল্যাণে সব উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সাংবাদিকদের কল্যাণে সব উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

  জেটিভি নিউজ বাংলা  নিজস্ব প্রতিবেদক | ঢাকা   সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ লক্ষ্যে সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা বলেন—গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশন অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা সরাসরি সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দুজন প্রয়াত সাংবাদিকের পরিবারের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকা—মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপদেষ্টা গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক সময়ে দেশে হঠাৎ করে ঠান্ডা-জ্বরের প্রকোপ বেড়ে গেছে।

সাংবাদিকদের কল্যাণে সব উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫