ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক  

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদি

  জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুর দুইটার কিছু সময় আগে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর গেছেন। এর আগে বেলা পৌনে একটার দিকে বিশেষায়িত এভারকেয়ার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাদিকে বহনের জন্য ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সকাল ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতাল—এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন ধরে তার চিকিৎসা চললেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। বরং চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক থাকায় বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবশেষে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, শরীফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫