আসামি পালায়নি, দায়মুক্তির অপচেষ্টা—ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, যে আসামিকে এর আগে একবার গ্রেপ্তার করা হয়েছে, তার যাবতীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকার কথা। সে অবস্থায় তাকে চিহ্নিত বা আটক করা সম্ভব হচ্ছে না—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, আসামি পালিয়েছে—এমন বক্তব্য দিয়ে জনমনে হতাশা তৈরি করে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথবা তাকে পালাতে সহযোগিতা করার একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে তাদের আশঙ্কা। তিনি আরও বলেন, এই ঘটনা কোনো একজনের পরিকল্পনা বা এককভাবে বাস্তবায়িত নয়। বরং একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সেই সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। এমনকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সহযোগীরা হাসপাতালে উপস্থিত ছিল বলেও তাদের কাছে তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। ফাতিমা তাসনিম জুমা বলেন, তারা পুরো সিন্ডিকেটকে জীবিত গ্রেপ্তার দেখতে চান। একই সঙ্গে তিনি ওসমান ভাইসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি বলেন, তারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে সেই ধৈর্যেরও একটি সীমা রয়েছে। আর,জেড,জ

Reporter Name 




















