ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন গ্রামের দখল যুদ্ধ: লক্ষ্মীপুরে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর সম্ভাব্য আলোচনার নতুন আভাস পাওয়া যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে টানা পতনে পোশাক রপ্তানি, কর্মসংস্থানে শঙ্কার মেঘ কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি ইসরায়েলে ড্রোন হামলা, নেতানিয়াহু টার্গেট

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

  ঢাকা: সরকার যদি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।” তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী দুর্বৃত্তরা অন্তত ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওসমান হাদীর ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তার সঙ্গে বন্ধুর মতো মিশেছে, তার অফিসে একাধিকবার যাতায়াত করেছে।” গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আমি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি। সেখানে স্পষ্ট করে বলেছি—আওয়ামী লীগকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা নির্বাচনের মাঠে থাকতে পারবো না।” রাশেদ খান বলেন, “ওসমান হাদী যদি আমাদের মধ্যে ফিরে না আসে, তাহলে এই ঘটনার জবাবদিহিতা সরকারকে নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমরা মনে করি, তার নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।” তিনি আরও বলেন, “সরকার যদি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চায়, তাহলে প্রথম কাজ হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। ওসমান হাদীর ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, যারা এই গুলি চালিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

আপডেট সময় ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫