ধানের শীষকে বিজয়ী করে দেশ রক্ষা করতে হবে: তারেক রহমান
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
ফাইল ছবি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়েই দেশ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
কর্মশালার চতুর্থ দিনে জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন,
“উন্নয়ন ও মানবিক দেশ গড়তে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চায় বিএনপি। ফ্যাসিবাদী সরকারের মতো মানবাধিকার লঙ্ঘনের রাজনীতি বিএনপি করতে চায় না।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গুম, খুন ও নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা।
ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনা
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেবে না। বরং স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া—
- নারী সমাজকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু
- জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ
- শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বড় পরিবর্তন
- পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ
- শিশু ও সব বয়সী মানুষের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।