ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, ভাঙচুর দুই বাসে

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, ভাঙচুর দুই বাসে

  নিজস্ব প্রতিবেদক জেটিভি নিউজ বাংলা   ঢাকা: মাত্র এক মাসও স্থায়ী হলো না শান্তিচুক্তি। আধিপত্য বিস্তার ও স্লেজিং–বুলিংকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীত সড়কে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহন ‘বিজয় ৭১’ এবং ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক হলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে ছুটোছুটি করেন। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। এর ঠিক এক মাস আগে নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছিল উত্তেজনা নিরসনের ‘শান্তি চুক্তি’। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ, মুখে বন্ধুত্বের স্লোগান নিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু এক মাস পেরোতেই ফের সংঘর্ষে জড়াল দুই প্রতিষ্ঠানের ছাত্ররা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, ভাঙচুর দুই বাসে

আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫