ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জামায়াত ভিনদেশি এজেন্ডায় মাঠে নেমেছে: বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট ভার্সন

    জামায়াত ভিনদেশি এজেন্ডায় মাঠে নেমেছে: বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের অভিযোগ ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার (৮ ডিসেম্বর) ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, পাক হানাদার বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে রাজাকার-আলবদর-আল-শামস বাহিনী গঠন করে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও দলটি কৃতকর্মের জন্য ক্ষমা চাননি। বরং ইতিহাসের পরতে পরতে ভুল রাজনীতি করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, “সম্প্রতি দেশে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও অস্থিরতাকে পুঁজি করে জামায়াত আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তারা দিল্লি, পিন্ডি, তুর্কি বা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বিদেশি এজেন্ডা মেনে নেওয়া হবে না।” এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশপন্থি রাজনীতি করে।” সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা কখনো স্বাধীনতাবিরোধী শক্তিকে সমর্থন করবে না। ময়মনসিংহ-১ আসনে আমরা সবাই বিএনপির প্রার্থী প্রিন্সের পক্ষে ঐক্যবদ্ধ।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এক্সিবিউশন বনোয়ারী, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, মিরাজ আলী, ক্ষিতিশ চন্দ্র সাহা, এস.কে হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক। জেটিভি নিউজ বাংলা
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জামায়াত ভিনদেশি এজেন্ডায় মাঠে নেমেছে: বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের অভিযোগ

আপডেট সময় ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫