ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাবার হাতে ৮ বছরের সন্তান খুন,পৃথিবীতে নিরাপদ কোথায়

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট সংস্করণ ছবি, সংগৃহীত বাবার হাতে ৮ বছরের সন্তান খুন,পৃথিবীতে নিরাপদ কোথায়   জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম হোসেন (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির সৎ মা জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ, তবে পলাতক রয়েছেন বাবা আব্দুল জলিল। নিহত নাঈম ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিন বছর আগে নাঈমের জন্মদাত্রী মা মারা যান। এরপর থেকে শিশুটি সৎ মায়ের সঙ্গেই ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কোনো এক পর্যায়ে পারিবারিক ঘটনার জেরে অভিযুক্ত সৎ মা জাহানারা বেগম শিশুটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির বাবা জলিল শেখ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান। পরিবারের ফোনেও তিনি সাড়া দিচ্ছেন না। বাবা আব্দুল জলিল বগুড়ার আদমদীঘি উপজেলার শাওল বাজারে সুতার ব্যবসা করেন বলে জানা গেছে। আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির শরীরে স্পষ্ট জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান। তবে অভিযুক্ত বাবা আব্দুল জলিলকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাবার হাতে ৮ বছরের সন্তান খুন,পৃথিবীতে নিরাপদ কোথায়

আপডেট সময় ০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫