ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন বিদেশি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন বিদেশি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

ফাইল ছবি 

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন করে আরও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নতুন মেডিকেল টিম বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে বিকেলে চীন থেকেও আরেকটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার বিদেশি চিকিৎসকদের আরও একটি দল ঢাকায় আসে। তারা পৌঁছানোর পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার বিস্তারিত পর্যালোচনা করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক হলেও তা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দলের নেতারা জানান, বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নের চেষ্টা চলছে। প্রয়োজনে আরও বিদেশি বিশেষজ্ঞ ঢাকায় আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন বিদেশি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

আপডেট সময় ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫