ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তারাগঞ্জে শ্বশুর–জামাই হত্যা: ভিডিও বিশ্লেষণে শনাক্ত আরও এক যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা – 

নিজস্ব প্রতিবেদক   

তারাগঞ্জে শ্বশুর–জামাই হত্যা: ভিডিও বিশ্লেষণে শনাক্ত আরও এক যুবক গ্রেপ্তার

  রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪০) ও জামাই প্রদীপ লাল (৩৫) হত্যার মামলায় সোহাগ বাবু (২৫) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহাগ সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামের বাসিন্দা। এ নিয়ে আলোচিত রূপলাল–প্রদীপ হত্যা মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণে সোহাগ বাবুর অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনির স্বামী প্রদীপ লালকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন রূপলাল দাস। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে তাঁদের পথরোধ করে কয়েকজন স্থানীয় বাসিন্দা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় প্রদীপের কাছে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও কিছু ওষুধ পাওয়া যায়। বোতলের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা দুইজনকেই স্থানীয় বিদ্যালয়ের মাঠে নিয়ে ব্যাপক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রূপলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রদীপ লাল। ঘটনার পর রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তারাগঞ্জে শ্বশুর–জামাই হত্যা: ভিডিও বিশ্লেষণে শনাক্ত আরও এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫