ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গাজীপুর কারাগারে ‘আয়নাঘর’ অভিযোগে তোলপাড়: প্রধান আসামিকে না-চেনার দাবি কারা প্রধানের!

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা,

নিজস্ব প্রতিবেদক 

  গাজীপুর কারাগারে ‘আয়নাঘর’ অভিযোগে তোলপাড়: প্রধান আসামিকে না-চেনার দাবি কারা প্রধানের!

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি কোপা মিজানের বিস্ফোরক অভিযোগ—“কুত্তার মতো মারধর”; কারা প্রধানের পাল্টা বক্তব্য—“আমি চিনিই না”     গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি ভয়ংকর সন্ত্রাসী কেটু মিজান ওরফে কোপা মিজান আদালত প্রাঙ্গণে দেওয়া বিস্ফোরক অভিযোগে জেল প্রশাসন নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় এই আলোচিত আসামি চিৎকার করে বলেন, “গাজীপুর কারাগারকে আয়নাঘর বানাইছে। কুত্তার মতো মারধর করে। সাংবাদিক ভাইয়েরা একটু খোঁজ নেন।” মুহূর্তেই আদালত এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পুরো গাজীপুরজুড়ে। কিন্তু এর থেকেও বড় বিতর্ক তৈরি করেছে কাশিমপুর কারাগার–২ এর সিনিয়র জেল সুপার আল মামুনের বক্তব্য।

কারা প্রধানের বিস্ময়কর দাবি: ‘আমি তাকে চিনিই না’

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রতিদিনের কাগজের পক্ষ থেকে কোপা মিজানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিনিয়র জেল সুপার আল মামুন অবাক করে দিয়ে বলেন— “কোপা মিজান কে আমি চিনিই না। আমি হেডকোয়ার্টারে মিটিংয়ে আছি। ফিরে খোঁজ নিয়ে দেখবো।” প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয়—সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান বর্তমানে কাশিমপুর কারাগার–২–তেই আছেন এবং তিনি আদালতেই মারধর ও ‘আয়নাঘরে’ রাখার অভিযোগ তুলেছেন। জবাবে জেল সুপার আল মামুন বলেন— “এমন রগ কাটা–গার কাটা সন্ত্রাসী তো ২৫'শ আছে। সবাইকে কি আমার চিনা সম্ভব?” এরপর তিনি ফোন কলটি কেটে দেন।

একজন আলোচিত খুনি কারাগারের ভেতরে নিয়মিত নির্যাতনের অভিযোগ তুলছেন, আর সেই কারাগারের প্রধানই দাবি করছেন তিনি আসামিকে চেনেন না—এমন ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক সমাজ বিস্মিত—
  • একজন বহুল আলোচিত হত্যা মামলার আসামি কারাগারে আছে, অথচ কারা প্রধানই তাকে চেনেন না—কীভাবে সম্ভব?
  • কারাগারের ভেতরে যদি ‘আয়নাঘর’ থাকে—তদন্ত করবে কে?
  • জেল প্রশাসন কি কোনো বিষয় গোপন করতে চাইছে?

গাজীপুরজুড়ে দুটি বাক্য এখন সবচেয়ে আলোচিত

১. “কুত্তার মতো মারধর করে”—কোপা মিজান ২. “আমি চিনিই না”—কারা প্রধান আল মামুন সাংবাদিক হত্যা মামলার নৃশংসতার বিচার এখনো চলমান, কিন্তু নতুন করে সামনে এসেছে কারাগারের অন্দরের রহস্য ও দায়িত্বহীনতার অভিযোগ। গাজীপুরবাসীর দাবি— কারাগারের ভেতরে কী ঘটছে, তা উদঘাটনে জরুরি স্বাধীন তদন্ত।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুর কারাগারে ‘আয়নাঘর’ অভিযোগে তোলপাড়: প্রধান আসামিকে না-চেনার দাবি কারা প্রধানের!

আপডেট সময় ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫