ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
হবিগঞ্জ–৪ আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো: ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত সমর্থন — নির্বাচনী মাঠে নতুন সমীকরণ
-
Reporter Name - আপডেট সময় ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ১৮৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ–৪ আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো: ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত সমর্থন — নির্বাচনী মাঠে নতুন সমীকরণ
জেটিভি নিউজ বাংলা ডেস্ক, | প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে দৈনিক আমার দেশ লন্ডনের আবাসিক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থনের ঘোষণা দেন।
সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
এদিকে মনোনয়ন পাওয়ার পর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া পেয়েছিলেন মাওলানা মুখলিছুর রহমান। তিনি বলেন,
“ব্যক্তিগত পদ-পদবি নয়; ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চলবে।”
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, কেন্দ্রীয় হাই কমান্ড সোমবার আনুষ্ঠানিকভাবে মাওলানা মুখলিছুর রহমানের পরিবর্তে ওয়ালী উল্লাহ নোমানকে দলীয় প্রার্থী ঘোষণা করে।
সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান দেশব্যাপী একজন সৎ, শিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০১০ সালে তাকে কারাবরণ করতে হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন প্রকাশের ঘটনায় সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ করেন তিনি।
নিজ এলাকার প্রতি মানুষের ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন,
“মাধবপুর–চুনারুঘাটের মানুষ আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি, তাদের সমর্থনেই আমি বিজয়ী হবো।”
হবিগঞ্জ–৪ আসনে প্রার্থিতা পরিবর্তন নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। জেটিভি নিউজ বাংলার পক্ষ থেকে আসন্ন নির্বাচনের সকল আপডেট নিয়মিত জানানো হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















