ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে, এভারকেয়ারে চলছে নিবিড় চিকিৎসা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

🔵 জেটিভি নিউজ বাংলা | বিশেষ প্রতিবেদন (প্রিন্ট ভার্সন)

খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে, এভারকেয়ারে চলছে নিবিড় চিকিৎসা

ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণের জটিলতায় সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। বিএনপি প্রধানের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। এর আগে গুলশানে বিএনপির এক যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন— “আপনারা জানেন, ম্যাডাম গুরুতর অসুস্থ। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলছে। আল্লাহর কাছে আমাদের একটাই দোয়া—তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।” গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তার অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে। বৃহস্পতিবার তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তার সমন্বয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। বোর্ডে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি, এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের অভিজ্ঞ চিকিৎসকরাও। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় করছেন বলে জানা গেছে। দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষও খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে, এভারকেয়ারে চলছে নিবিড় চিকিৎসা

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫