ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

খুলনায় আদালত চত্বরে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক 

খুলনায় আদালত চত্বরে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা খুলনায় আদালতের সামনে দিনদুপুরে সংঘবদ্ধ হামলায় দুই আসামি ফজলে রাব্বি রাজন ও হাসিবকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার মুহূর্তে এ জোড়া হত্যাকাণ্ড ঘটে। সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন নিহত রাজন ও হাসিব। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আসামি আদালত থেকে বের হতেই কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

খুলনায় আদালত চত্বরে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫