ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নিজ দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা দিতে অপারগ মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক

ফাইল ছবি

  নিজ দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা দিতে অপারগ মির্জা ফখরুল

নিজ দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— এই বিষয়ে তার আলাদা কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তারেক রহমানের পোস্টটি নিয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান তার পোস্টে লিখেছেন— দেশের সংকটকালীন মুহূর্তে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগও সীমিত। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানেই সব বলেছেন। এখানে আমার আর কিছু যোগ করার নেই।” তিনি আরও বলেন, “তিনি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার পোস্টের ব্যাখ্যা আমি এই মুহূর্তে আপনাদের সামনে দিতে পারব না।” তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল সংক্ষেপে বলেন, “আমি বাধা দেখি বা না দেখি— এটা গুরুত্বপূর্ণ নয়। তিনি যে পোস্ট দিয়েছেন, সেটাই ধরে নিন। আর কোনো ব্যাখ্যার দরকার নেই।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নিজ দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা দিতে অপারগ মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫