ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ভিসা প্রতারণা মামলার আসামিদের বিদায়ী সংবর্ধনা—সমালোচনার কেন্দ্রে কিশোরগঞ্জ থানার ওসি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক।

ভিসা প্রতারণা মামলার আসামিদের বিদায়ী সংবর্ধনা—সমালোচনার কেন্দ্রে কিশোরগঞ্জ থানার ওসি

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভিসা প্রতারণা মামলার কয়েকজন এজাহারভুক্ত আসামি। শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, থানার কক্ষে সিভিল পোশাকে থাকা ওসির হাতে একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন ভিসা প্রতারণার তিন এজাহারনামীয় আসামি ও এক মাদক কারবারি। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় জনসাধারণ ও নেটিজেনদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব পালনকালে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারকদের সঙ্গে ঘুষ-বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি হিন্দু পল্লিতে হামলার ঘটনায় তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের গ্রেপ্তার করার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। জানা যায়, গত ১১ নভেম্বর ফেসবুকে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা প্রতারণার মামলায় বেনজির ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ওই যুবকই আবার থানায় এসে ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন। স্থানীয় বাসিন্দা আক্কাস আলী বলেন, “ওসি থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যসহ নানা অভিযোগ ছিল।” অন্য এক বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, “যে বেনজির ইসলাম ভিসা প্রতারণার মামলায় ধরা পড়ল, সেই ছেলেই আবার ওসিকে ক্রেস্ট দিল—এটা দেখে আমরা হতবাক।” কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ঘটনাটি স্বীকার করে বলেন, “তারা থানায় এসেছিল এবং এসে ওসি সাহেবকে একটি ক্রেস্ট দিয়েছে।” ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

ভিসা প্রতারণা মামলার আসামিদের বিদায়ী সংবর্ধনা—সমালোচনার কেন্দ্রে কিশোরগঞ্জ থানার ওসি

আপডেট সময় ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫