ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ, দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

ছবি, সংগৃহীত

মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ, দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই সংকটাপন্ন হচ্ছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার মারাত্মক অসুস্থতা ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারাদেশে। দোয়া ও প্রার্থনায় ব্যস্ত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এ অবস্থায় শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগময় বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি মায়ের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।” তিনি আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসায় সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি যে দোয়া ও ভালোবাসা দেশবাসী দেখিয়ে যাচ্ছেন, তার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।” মায়ের সংকটাপন্ন অবস্থায় দেশে ফেরার আহ্বান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “এমন সময়ে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা স্বাভাবিক। কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত এককভাবে আমার নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।” বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতির আশায় দেশজুড়ে দোয়া অব্যাহত রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে, সংকটময় এই সময়টিতে শান্ত থাকা এবং প্রার্থনা চালিয়ে যাওয়ার বিকল্প নেই।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ, দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের

আপডেট সময় ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫