ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।” শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ উদ্বেগের কথা জানান। মির্জা ফখরুল বলেন, “আপনারা জানেন, বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা উদ্বেগ প্রকাশ করেছেন। দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছি, এবং দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আরও বলেন, “গণতন্ত্রের নেত্রী সারাজীবন মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসেন।” এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, “গতকাল রাত দুইটা পর্যন্ত হাসপাতালে ছিলাম। তখনও ডাক্তাররা তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন।” বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীসহ সারা দেশের মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫