ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে আসা অনুরোধ পর্যালোচনা করছে ভারত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক

ছবি, সংগৃহীত  

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে আসা অনুরোধ পর্যালোচনা করছে ভারত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো নতুন প্রত্যর্পণ অনুরোধটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এমন চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে নয়া দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা থেকে আসা সর্বশেষ অনুরোধটি বর্তমানে বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনায় রয়েছে। বুধবার অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা নতুন একটি অনুরোধ পেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।” ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন তিনি। তারপর থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইতোমধ্যে দু’দফায় ভারতকে তাঁকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ পাঠালেও এবারই প্রথম নয়া দিল্লি আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করল। সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব।”

ঢাকার আনুষ্ঠানিক অনুরোধটি ভারতের বিচারিক প্রক্রিয়ায় কীভাবে এগোবে—সেদিকে এবার দৃষ্টি দেশি–বিদেশি মহলের।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে আসা অনুরোধ পর্যালোচনা করছে ভারত

আপডেট সময় ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫